Get started
cPanel April 15, 2026 · DozeHost Admin

সিপ্যানেলে কিভাবে SSL Certificate কিভাবে ইন্সটল করবেন? (গাইডলাইন)

আপনার ওয়েবসাইটের নিরাপত্তা এবং ভিজিটরদের আস্থা অর্জনের জন্য SSL সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। Doze Host-এর প্রতিটি হোস্টিং প্যাকেজের সাথে আপনি পাচ্ছেন ফ্রি AutoSSL সুবিধা। নিচে সহজ ৫টি ধাপে দেখানো হয়েছে কিভাবে আপনি এটি সক্রিয় করবেন।


ধাপ ১: সিপ্যানেলে লগইন করুন

আপনার হোস্টিং অ্যাকাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে সিপ্যানেল (cPanel) ড্যাশবোর্ডে প্রবেশ করুন।

ধাপ ২: SSL/TLS Status অপশনটি খুঁজুন

সিপ্যানেলের “Security” সেকশনে যান এবং সেখান থেকে “SSL/TLS Status” আইকনটিতে ক্লিক করুন।

ধাপ ৩: ডোমেইন নির্বাচন করুন

SSL/TLS Status পেজে আপনি আপনার ডোমেইন এবং সাব-ডোমেইনগুলোর একটি লিস্ট দেখতে পাবেন। আপনি যে ডোমেইনটিতে SSL অ্যাক্টিভ করতে চান, তার পাশের চেক বক্সটি টিক দিন। আপনি চাইলে সব ডোমেইন একসাথে সিলেক্ট করতে পারেন।

ধাপ ৪: Run AutoSSL বাটনে ক্লিক করুন

পেজের উপরের দিকে থাকা নীল রঙের “Run AutoSSL” বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করুন

AutoSSL রান হতে কয়েক মিনিট সময় নিতে পারে। প্রক্রিয়াটি সফলভাবে শেষ হলে আপনার ডোমেইনের পাশে একটি সবুজ রঙের তালার (Padlock) চিহ্ন দেখা যাবে। এর মানে আপনার সাইটে SSL সফলভাবে ইনস্টল হয়েছে।


কেন AutoSSL কাজ করছে না?

  • আপনার ডোমেইনটি যদি হোস্টিংয়ের সাথে সঠিকভাবে কানেক্টেড (Name Servers আপডেট) না থাকে, তবে AutoSSL কাজ করবে না।
  • ডোমেইন প্রপাগেশনে সময় লাগলে কিছুক্ষণ পর পুনরায় চেষ্টা করুন।

যেকোনো প্রয়োজনে Doze Host সাপোর্ট টিমে যোগাযোগ করুন। আমরা আপনার সহায়তায় সবসময় প্রস্তুত!

Enjoyed this post?

See why thousands trust DozeHost

Free migration, free SSL and 24/7 support on every plan -- no matter which one you pick.

Compare hosting plans