ডোজ হোস্টের সকল হোস্টিং এবং VPS সার্ভারে এখন PHP 8.3 ব্যবহার করা যাবে। আমাদের LiteSpeed আর NVMe হোস্টিং-এ আধুনিক WordPress থিম আর প্লাগইন আরও দ্রুত চলবে।
PHP 8.3 তে কী নতুন
PHP 8.3 এ পারফরম্যান্স অপ্টিমাইজেশনের পাশাপাশি টাইপ সেফটি এবং এরর হ্যান্ডলিং এ উন্নতি আনা হয়েছে। যারা আধুনিক ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন ব্যবহার করেন, তারা লক্ষণীয় স্পিড উন্নতি দেখতে পাবেন।
ভার্সন পরিবর্তনের আগে যা জানা জরুরি
পুরনো প্লাগইন বা কাস্টম কোড থাকলে PHP ভার্সন আপগ্রেড করার আগে অবশ্যই একটি স্টেজিং সাইটে টেস্ট করে নিন। কিছু পুরনো প্লাগইন নতুন PHP ভার্সনের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। আপগ্রেডের আগে একটি ব্যাকআপ রাখুন: দৈনিক ব্যাকআপ তো থাকেই, প্রয়োজনে FlyPanel থেকে রিস্টোর করতে পারবেন।
কীভাবে পরিবর্তন করবেন
আপনার ডোমেইনের PHP ভার্সন বদলাতে সাপোর্ট টিকেট খুলুন অথবা WhatsApp-এ জানান। আমাদের টিম ২৪/৭ আছে, কাজটা আপনার হয়ে করে দেবে। VPS-এ আপনার কাছে ফুল রুট অ্যাক্সেস আছে, তাই সেখানে নিজেই PHP ইনস্টল বা আপগ্রেড করতে পারবেন।
পুরনো ভার্সনও পাওয়া যাবে
যাদের এখনো পুরনো প্লাগইন বা কোডবেস আপডেট করা হয়নি, তাদের জন্য PHP এর আগের ভার্সনগুলোও (7.4 থেকে 8.2 পর্যন্ত) ব্যবহারযোগ্য থাকবে, যাতে কোনো হঠাৎ সমস্যায় পড়তে না হয়।